দেশে করোনাভাইরাসে শুক্রবার (২৪ এপ্রিল) থেকে শনিবার (২৫ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু ও ৩০৯ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৫ জন নারী। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার ৩ জন, নারায়ণগঞ্জের ৩ জন ও অন্যান্য জেলার আছে ৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৪০ জনের।
আজ শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৪ হাজার ৯৯৮।
করোনায় বাংলাদেশ পরিস্থিতি
২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩০৯
মোট আক্রান্ত ৪৯৯৮
হাসপাতালে চিকিৎসাধীন ৩২
সুস্থ হয়ে বাড়িতে ১১২
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৬৪৮০
হোম কোয়ারেন্টাইন ৭৪৪৯১
আইসোলেশন ৯৯৫
মোট মৃত্যু ১৪০
গত ২৪ ঘন্টায় মোট ৩ হাজার ৪২২ টি নমুনা সংগ্রহ হয়েছে। সেখানে থেকে মোট ৩ হাজার ৩৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল শুক্রবার থাকায় বেশি কিছু বেসরকারি প্রতিষ্ঠানে নমুনা শনাক্ত পরীক্ষা করা যায়নি। এর মধ্যেই শনাক্ত হয়েছেন ৩০৯ জন। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ১১৩টি।
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ছাড়িয়ে গেছে। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখের কাছাকাছি।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বের মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৯২০ জনের। বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৯০ হাজার ৯৮৬ জনে। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ লাখ ৮১ হাজার ৩৮২ জন।
এএস





