গলায় গামছা পেচানো অবস্থায় ইয়াসমিন আক্তার (১৭) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর কদমতলীর পাটেরবাগ এলাকার একটি বাড়ি থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কদমতলী থানার ওসি মো. আব্দুস সালাম মিয়া বলেন, বৃহস্পতিবার রাত ১১টা থেকে ২টার মধ্যে ইয়াসমিনকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই ইয়াসমিনের স্বামী পলাতক। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

কদমতলী থানার এসআই ও এ ঘটনার তদন্ত কর্মকর্তা ওমর বলেন, শুক্রবার রাত ৩টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে দেখি ইয়াসমিনের গলায় গামছা পেচানো। ধারণা করা যাচ্ছে স্বামী তুহিন মোল্লা ইয়াসমিনের গলায় গামছা পেচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়।

ইয়াসমিনের লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জেইউ, জেএ