ভোলার চরফ্যাশনে দুর্ঘটনায় মো. কাইয়ুম (২০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

আজ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে চরফ্যাশন-শশীভূষণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।  

কাইয়ুম একই চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের হানিফের ছেলে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিলেন কাইয়ুম। পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুঁটির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

এমবি