গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের পৌরসভা এলাকা থেকে মেহেদুল ইসলাম (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়িকে ৩০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

রোববার (১৭ জুলাই) রাতে পৌরসভার তুলশিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মেহেদুল স্থানীয় টুকু মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে আদালতে হাজির করে জেলা কারাগরে পাঠানো হবে।

এমই