রেলমন্ত্রী মো: মুজিবুল হকের ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম এবিএম আব্দুল লতিফ। তিনি সাবেক সচিব বলে জানা গেছে।
রাজধানীর ধানমণ্ডির লেক থেকে রোববার দুপুর সোয়া ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, লেকের পাড়ে ব্যায়াম করতে গিয়ে লোকজন লাশটি দেখতে পান। পরে ধানমণ্ডি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
এ ব্যাপারে ধানমণ্ডি থানার ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে থানার ওসি স্যার ও এস আই আবুল বাশার গিয়েছেন।
এআর, জেএ





