বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় তারা ঢাকা-আরিচা মহাসড়ক আবরোধ করেন।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘সাভার-আশুলিয়ার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আশুলিয়ার পরিস্থিতি ভালো। তবে হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাকশ্রমিকেরা জড়ো হয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছুড়তে বাধ্য হয়। এরপর শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।’
তিনি বলেন, এখনো তারা সড়কে অবস্থান করছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এনএইচ
















