নড়াইলের লোহাগড়ায় দুই কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। উক্ত মাদক ব্বসায়ী লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের শাহেদ শেখের ছেলে তৈয়েবুর রহমান শেখ (২৮)।
শনিবার (১৮জুন) সকাল ৯ টার দিকে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল কুমার দাসের নেতৃত্বে লোহাগড়া থানা পুলিশ মানিকগঞ্জ বাজার এলাকা তাকে আটক করে।
এসআই শিমুল কুমার দাস জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা হয়েছে।
এমআইএস





