আওয়ামী লীগের টানা দ্বিতীয় মেয়াদের, দ্বিতীয় বর্ষ পুর্তিতে জাতির উদ্দেশে আজ মঙ্গলবার সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস ইউংয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রসঙ্গত, আজ ১২ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি হতে যাচ্ছে। ২০১৪ সালের ১২ জানুয়ারি দ্বিতীয় মেয়াদের এই সরকার গঠিত হয়।

এআই