টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূইয়াকে অপমান এবং তার মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

ঘটনায় জড়িত অর্থোপেডিক বিভাগের চিকিৎসক শহীদুল্লাহ্র চিকিৎসা সনদ বাতিল এবং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মাহমুদুর রহমান খান বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের পরিবার ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসক শহীদুল্লাহ কায়সারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়াও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেন তারা।

গত ২১ নভেম্বর হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ডা: মো. শহীদুল্লাহ কায়সার রোগী ভিজিট করতে এসে রোগীর ফাইলে মুক্তিযোদ্ধার সনদ দেখে ক্ষিপ্ত হয়ে তা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ করেন চিকিৎসা নিতে আসা মুক্তিযোদ্ধা শাহজান ভূইয়া ও তার পরিবারের সদস্যরা।

এএস