অংশগ্রহন মুলক শাসনব্যবস্হা শক্তিশালী করণের মাধ্যমে সরকারী সেবা সমুহের দায়বদ্ধতা রেসপন্স প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে লোকমোর্চার দ্বিমাসিক সভা আজ ২৪ নভেম্বর সকালে মাগুরা শ্রীপুরের শীকোল ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ।

৩নং শ্রীকোল ইউনিয়ন রেসপন্স কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের মনিটরিং অফিসার মোঃ ওসমান গনি।

রেন্সপন্স প্রকল্পের প্রজেক্ট অফিসার সবিহা খাতুনের সার্বিক পরিচালনায় অন্যান্যাদের মধ্যে উপস্হিত ছিলেন মোল্লা হবিবুর, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রী কৃষ্ণ চন্দ্র কুন্ডু,মুক্তিযুদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, মিয়া জাহিদ হোসেন সহ আরো অনেকে।

ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি সহ মোট ৩৫ জন ডেলিগেট অংশ গ্রহন করে।

সাইফুল্লাহ/এমএম