জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকারএকটি পুকুর থেকে পলাশ (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।নিহত পলাশ নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের আবু বক্করের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান,বুধবার বেলা ১১টারদিকে স্থানীয় লোকজন ওই এলাকার একটি পুকুরে গলায় রশি পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পাঁচবিবি থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়ে দেয়।তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
কেএইচ





