মাগুরার সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রাম থেকে ৩টি চোরাই গরুসহ এক পেশাদার গরু চোরকে আটক করেছে এলাকাবাসী। এসময়ে আরও ৪জন পালিয়ে যায় বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাত ৩ টার দিকে পাকা কাঞ্চনপুর গ্রামে গরু চুরি করার সময় কামরুল( ৫০) নামে এক পেশাদার গরু চোরকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে পাকা কাঞ্চনপুর গ্রামে গরু চুরি করার সময় কামরুল নামে পেশাদার গরু চোরকে আটক করা হয়।
আটককৃত চোরের বাড়ি মাগুরা সদর উপজেলার মগী ইউনিয়নের বুধরপাড়া এলাকায়, তার পিতার নাম ইয়াদ আলী।
এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান সদর থানার পাকা কাান্ঞপুর এলাকায় গরু চুরি করতে এসে একজন চোর ২ টাগরুসহ ধরাা পরে, আর ৪ জন পালিয়ে যায, একটা গরু ঝিনেদা এলাকার আরেেকটি মাগুরা সদরের পাকা কান্চপুর এলাকার। চোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
সাইফুল্লাহ/এএস





