রাজধানীর গুলশানে শাহজাদপুর সুবাস্তু নজরভ্যালী টাওয়ারে জেরিন ইসলাম বৃষ্টি নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
নজরভ্যালীর এক নম্বর টাওয়ারের ১৬ নম্বর ফ্ল্যাটে বুধবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই কলেজছাত্রী। গুলশান থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জেরিন ইসলাম বৃষ্টির গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামে। তার বাবার নাম জহুরুল ইসলাম। ঢাকা কর্মাস কলেজের ছাত্রী জেরিন বাবা মায়ের সঙ্গে ঢাকায় থাকত।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানার চেষ্টা চলছে।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





