মাগুরার শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যামিক বিদ্যালয়ের (ভোকেশনালশাখার) ছাত্রীদের কু-প্রস্তাব ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন।

আজ বুধবার (২২ জানুয়ারী) দুপুরে শিক্ষক নাম ধারী কুলাঙ্গার প্রদিপ কুমার ঘোষের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যামিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইয়াছিন কবীরের নিকট স্মারকলিপি প্রদান করেছে অভিভাবক ও এলাকাবাসী।

আজ দুপুরে শ্রীপুর ঐতিহাসিক বটতলা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিউল্লাহ কর্ণেল যুবনেতা হুমাউন পারভেজ জিয়া সাবেক ভোকেশনাল ছাত্র আব্দুর রশিদ ও অভিভাবকদের পক্ষে মোঃ জাহিদুল ইসলাম জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলানির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধ ও সমাবেশে মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে তিনি আশ্বস্ত করেন অভিযুক্ত শিক্ষক প্রদিপ কুমার ঘোষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

https://scontent.fdac23-1.fna.fbcdn.net/v/t1.15752-9/83193522_174190036977794_5660323883136319488_n.jpg?_nc_cat=107&_nc_ohc=lSDH6wNKrMUAX9ihOfz&_nc_ht=scontent.fdac23-1.fna&oh=db706132ba1c44f76435ad1017e259ba&oe=5ECF103F  অভিঅভিযুক্ত শিক্ষক প্রদিপ কুমার ঘোষের সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টাকরলে তিনি ফোন রিসিভ করেন নি। যুক্ত শিক্ষক প্রদিপ কুমার ঘোষের সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টাকরলে তিনি ফোন রিসিভ করেন নি। 

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলাপ করলে তিনি জানান ঘটনা জানার পরে তাকে তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়।

প্রদিপ কুমার ঘোষ জবাব দিয়েছে। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তপক্ষকে জানানো হয়েছে তাঁরা যে সিদ্ধান্ত নেই, সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিব। এ বিষয়টি কেন্দ্র করে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

সাইফুল্লাহ/এএস