শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি—আমাদের জন্য কোনো সেফ এক্সিটের দরকার নেই। আমরা গত ৫৫ বছরে দেখেছি দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যা, ব্যাংক লুট ও সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠনের মতো ভয়াবহ পরিস্থিতি। এই অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে পুরো জাতির মুক্তি প্রয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
এনএইচ