সীমান্তবর্তী এলাকা ও রাজধানী ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, নিরাপত্তা তদারকির আওতায় ২,৮৫৭টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং পার্বত্য এলাকায় ১,৪১১টি এবং সীমান্তবর্তী এলাকার বাইরে ১,৪৪৬টি পূজামণ্ডপ রয়েছে।
সীমান্তের বাইরে, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় রয়েছে ৪৪১টি; চট্টগ্রাম মহানগর, রাউজান ও রাঙ্গুনিয়ায় ৬৯৪টি এবং অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপ। বিজিবি গোয়েন্দা নজরদারি শক্তিশালী করছে এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল চালাচ্ছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
শরীফুল ইসলাম জানান, বিজিবি সর্বদা জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে।
এনএইচ