মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এছাড়া দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ঢাকা ও আশপাশের এলাকার জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আলাদা পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এনএইচ