স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, রাজধানীতে আন্তর্জাতিক মানের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে।
রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে সরকার রাজধানীর চাঁনখারপুল এলাকায় ঢাকা মেডিক্যাল কলেজের পাশে একটি আন্তর্জাতিক মানের বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
এটির নাম হবে ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এমকে





