মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল বাজার কে ৫ টি অঞ্চলে ভাগ করে আগামী ২৫ ডিসেম্বর আনুষ্ঠিত হতে যাচ্ছে বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন।
নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীদের পোষ্টার, ব্যানার, স্টিকারে ছেয়ে গেছে পুরো নাকোল বাজার ।
নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৫টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলা ডেন্টু নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন।
নির্বচনে ৫২২ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন-সভাপতি পদে সুব্রত কুমার বিশ্বাস (গরুর গাড়ী), এ.এইচ.এম কামাল (ছাতা), হারুন-অর- রশিদ (চেয়ার), সাধারন সম্পাদক পদে রবিউল ইসলাম (হাতি),জিল্লুর রহমান (হরিণ), জাকির হোসেন (দেওয়ল ঘড়ি), আলম মিয়া (ঘোড়া), যুগ্ন-সাধারন সম্পাদক পদে লিটন কুমার সাহা (গাভী), আশরাফুল সলাম (ময়ুর), ফয়জুর রহমান (বাঘ), সাংগঠনিক সম্পাদক পদে এমরান বিশ্বাস (মাছ), আকিদুল ইসলাম (মই), ধর্মীয় সম্পাদক পদে ইলিয়াস বিশ্বাস(গোলাপ ফুল), শুকুর আলী বিশ্বাস(খেজুর গাছ), দপ্তর সম্পাদক পদে আসলাম খান (আলমারি) আফজাল হোসেন(টেবিল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও সহ সভাপতি পদে গনেশ সরকার ও জুয়েল রানা ,ক্রীড়া সম্পাদক পদে বিল্লাল হোসেন, ক্যাশিয়ার পদে ইরান শেখ, প্রচার সম্পাদক দুলাল হোসেন কার্যকারী সদস্য পদে ইলিয়াস মল্লিক ও তকব্বর শেখ এবং ৫টি অঞ্চলের মধ্যে ২টি অঞ্চলের সাংগঠনিক সম্পাদক পদে টিপু মোল্যা ও ছুবান মিয়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাইফুল্লাহ/এমএম





