জর্দানের প্রধানমন্ত্রী ড. আব্দুল্লা ইনসোর পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জর্দানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে শেখ হাসিনার সার্বিক সাফল্য কামনা করেন। জর্দানের প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি বাংলাদেশ ও জর্দানের মধ্যকার সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে ঢাকার সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই