ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
সোমবার (৩০ মে) দুপুরে সরাইলের কালিকচ্ছে ১২ বিজিবির উত্তর-পূর্ব অাঞ্চলিক সদর দপ্তরের খেলার মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় হুইস্কি চার হাজার ৪০৯ বোতল, ফেনসিডিল অাট হাজার ৫৪৫ বোতল, ফেনসিডিল জাতীয় সিরাপ অাট হাজার ৪০৯ বোতল, ভারতীয় গাঁজা এক হাজার ৭৬০ কেজি, ইয়াবা ট্যাবলেট ৭২ পিস, ভারতীয় পাতার বিড়ি ৮৬০ প্যাকেট ও চোলাই মদ ১০৮ লিটার।
এ সময় বিজিবির উত্তর-পূর্ব অাঞ্চলিক সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রি. জেনারেল সৈয়দ ফজলে কাদের আহমেদ, কুমিল্লা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মো. আহসানুজ্জামান, ১২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শেখ ফরহাদুজ্জামান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওএফ





