শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে এ বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খানের সভাপতিত্বে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।
বৈঠকে ওআইসির তিন সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যালের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই।
এসএইচ





