‘প্রতিদিন সঞ্চয় করি, সুখি সুন্দর জীবন গড়ি’ এই শ্লোগান নিয়ে মাগুরার লাঙ্গলবাধঁ বাজারে শুভ উদ্বোধন করা হয়েছে ডাচ বাংলা ব্যাংকের ৩১০০/৩৬ তম এজেন্ট শাখা।
গতকাল ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যায় ৪ জেলার বানিজ্য কেন্দ্র মাগুরার লাঙ্গলবাধঁ বাজারের (ওয়াবদা গেটের সামনে) নূর সুপার মার্কেটে ডাচ বাংলা ব্যাংকের ৩১০০/৩৬ তম এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ জাহিদ হোসেন। বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার রুপ কুমার বিশ্বাস ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংকের শাখা এজেন্ট পরিচালক শ্রী অনুপ বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ রোকনুজ্জামান,ও মোঃরাশেদুল হাছান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুর রাজ্জাক মোল্লাসহ আরো অনেকে। আলোচনা সভার পূর্বে এক বর্নাঢ্য শুভাযাত্রা বের হয়। আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, মুক্তিযুদ্ধা, সমাজসেবক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রায় ১ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
সাইফুল্লাহ/এমএম





