ভোর থেকে বাস ও পণ্য পরিবহনে কর্মবিরতি শুরুর পর সারা দেশে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে কোনো পণ্য পরিবহন চলছে না।

এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ বুধবার রাতে বৈঠকে বসছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় রাত ৯টায় পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ট্রাক ও পণ্য পরিবহন শ্রমিকরা নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারার আপত্তি জানিয়ে ধর্মঘটের ডাক দেন। ঘোষণার পর থেকে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

রাজধানীর বেশকিছু এলাকায় যান চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন রুটে বাস চলাচলও বন্ধ রেখেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।


সমস্যার সমাধানে মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রমিক ও মালিকদের একটি বৈঠক হয়। তবে কোনও সমাধান ছাড়াই ওই বৈঠক শেষ হয়।

তাই বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় দফায় দেশের বিভিন্ন এলাকার নেতৃস্থানীয় শ্রমিক ও মালিকদের ডেকেছেন।

এএস