বৃহস্পতিবার বিকালে কুড়িল বিশ্বরোড এলাকায় এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা মিরাজ শফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকাল ৫টা ১৭ মিনিটে এক্সপ্রেসওয়ের ওপর একটি গাড়িতে আগুন লাগার পাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।
তবে কীভাবে ওই গাড়িতে আগুন লেগেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
এনএইচ





