যশোরে আব্দুল হাই (৩২) নামে বিএনপির এক কর্মীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘোপ সেন্ট্রাল রোড বাইলেন এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত হাই যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আবুল হোসেনের ছেলে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) ইনামুল হক জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই এলাকা থেকে বিএনপি কর্মী আব্দুল হাইয়ের লাশ উদ্ধার করেছে। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





