বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের চাকরি থেকে অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়।

এই কর্মকর্তারা হলেন- মল্লিক ফখরুল ইসলাম, সেলিম মো. জাহাঙ্গীর ও ওয়াই এম বেলালুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুসারে অবসর–পরবর্তী সুবিধা পাবেন।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।

এনএইচ