মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
আরও জানা গেছে, নিখোঁজ যাত্রীদের বেশিরভাগই নারী ও শিশু। তবে সাগর থেকে সাঁতার কেটে যারা তীরে ফিরে এসেছেন, তাদের কোস্টগার্ড ও পুলিশ আটক করেছে।
কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো: দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দেলোয়ার হোসেন বলেন, সকালে জেলেরা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়ায় সাগর থেকে সাঁতরে কিছু রোহিঙ্গাকে উপকূলে আসতে দেখে কোস্টগার্ডকে খবর দেন। পরে কোস্টগার্ড সদস্যরা ওই রোহিঙ্গাদের উদ্ধার করেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে গেছে। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়।
তবে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এখনো উদ্ধার কার্যক্রম চলছে বলে জানান তিনি।
এন





