কুমারখালীর জগন্নাথপুরে নৌকাবাইচের নামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে নগ্ন যাত্রা আর জুয়া। কুমারখালী উপজেলার পদ্মানদীর ধার ঘেঁসে জগ্ননাথপুরের চরে চলছে এই নগ্ন যাত্রার রমরমা ব্যাবসা।
সূত্রে যানা যায়, গত শনিবার রাত আনুমানিক ১০টার সময় মেলার নগ্ন যাত্রা দেখাকে কেন্দ্র করে খাসচরের মৃত ইমাম আলী প্রামানিকের ছেলে আমজাদ হোসেনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার কেতাব, সোহরাব, দুলাল, জালাই, শুকুর আলী, বাচ্চু সর্ব পিতা বদর উদ্দিন ও এলাকার কিতাব উদ্দিনের ছেলে হারুন লাঠি, বাটাম, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ব্যাপক মারধর করে।
এতে আমজাদ আহত হয়ে মাটিতে পড়ে গেলে অনেকেই এগিয়ে আসে এবং পরে আমজাদকে কুমারখারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে আমজাদ চিকিৎসাধীন অবস্থায় আছে।
সাধারন জনগনের প্রশ্ন দেশের আইন শ্রীঙ্খলা এত উন্নতি হবার পরও কিভাবে নৌকা বাইচের নামে নগ্নযাত্রা আর জুয়ার রমরমা ব্যাবসা চলে। বিষয়টি জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।
এসএম/সোহাগ





