গাইবান্ধার গোবিন্দগঞ্জে টিপু মিয়া (২০) ও সুমি আক্তার (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে উপজেলার চাপরীগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

টিপু মিয়া জয়পুরহাটের জামালগঞ্জ পুরাতন বাজার গ্রামের নজরুল ইসলামের ছেলে। সুমি আক্তার দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার বাবু পাড়ার আব্দুল মালেক মিয়ার মেয়ে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, গোপন খবর পেয়ে রাতে রংপুর-বগুড়া মহাসড়কের চাপরীগঞ্জ এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ২৮ বোতল ফেনসিডিলসহ ওই টিপু মিয়া ও সুমি আক্তারকে আটক করা হয়।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

কেএইচ