রাজধানীর মগবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে আসাদুজ্জামান(৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রীণ টাওয়ার নামে ওই হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা জেলা সদরের মনিরুজ্জামানের ছেলে মৃত আসাদুজ্জামান। গত ৪ নভেম্বর সকালে তিনি হোটেলটিতে উঠেন বলে হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
বিয়ষটি নিশ্চিত করেছেন, রমনা থানার এসআই আশরাফুল ইসলাম। তিনি টাইমনিউজবিডিকে বলেন, রোববার দুপুর গড়িয়ে বিকেল হলেও আসাদুজ্জামানের কোনো সাড়া দেখতে না পেয়ে রেজিষ্ট্রার খাতায় নিবন্ধিত করা মোবাইল নাম্বারে ফোন দেয় হোটেল কতৃপক্ষ। কিন্তু সে নাম্বারে কল ঢুকলেও রিসিভ না হওয়ায় তাদের সন্দেহ হয়। পরে রমনা থানা পুলিশকে বিয়য়টি অবগত করা হলে পুলিশ গিয়ে আসাদুজ্জামানের মৃতদেহ উদ্ধার করে।
তিনি বলেন, ২১০ নাম্বারের সিঙ্গেল কক্ষটিতে গিয়ে দেখা যায় আসাদুজ্জামান কাপড় রাখার আলনায় মাথা হেলিয়ে পড়ে রয়েছেন।সেখান থেকে তাকে উঠানোর চেষ্টা করা হলে নিস্তেজ অবস্থায় বিছানায় হেলে পড়েন।
তিনি এসআই আশরাফুল বলেন, লাশের সুরতহালে শরীরে মারধর বা আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। তবে আদৌ স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা নাকি কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে তা নিশ্চিত বলা যাচ্ছে না।
মৃতের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়াস যাবে বলে জানান তিনি।
জেইউ/এসএইচ/কেএইচ





