মিয়ানমার সফরকালে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার নেপিডতে বৈঠকটি হওয়ার সময়ক্ষণ ঠিক হয়েছে বলে পররাষ্ট্র দপ্তর সূত্র নিশ্চিত করেছে।
আগমী সোমবারই প্রধানমন্ত্রী মিয়ানমার সফরে যাচ্ছেন।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ মুখ্য হলেও সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, মিয়ানমার প্রেসিডেন্ট থেইন সেইনসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।
সফর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে সু চির এটি হবে প্রথম বৈঠক।
পররাষ্ট্র দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি মতে, বিমসটেকের তৃতীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাল সকালে নেপিডর উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। ৩২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। ৫ই জানুয়ারির নির্বাচনে সরকার গঠনের পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর। মঙ্গলবারই প্রধানমন্ত্রী ঢাকায় ফেরার কথা।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
[b]
[/b]





