এতে কতজন আহত হয়েছেন বা কেউ নিহত হয়েছেন কি না সে সম্পর্কে নিশ্চিত করে এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তা কাজী নজমুজ্জামান বলেন, সুনির্দিষ্টভাবে এখনই বলা সম্ভব হচ্ছে কতজন হতাহত হয়েছেন। তবে অনেক হতাহত হয়েছেন। আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠানোকে জোর দিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

এম এম