গণভবনে প্রধানমন্ত্রীতিনদিনের নেদারল্যান্ডস সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১১টার। সংবাদ সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে প্রধানমন্ত্রী গণভবনে এসে উপস্থিত হয়েছেন।

এ সংবাদসম্মেলনে প্রধানমন্ত্রী মূলত তিনদিনের নেদারল্যান্ডস সফর নিয়ে আলচনা করেন। এর আগে তিনদিনের নেদারল্যান্ডস সফর শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন প্রধানমন্ত্রী।

গত ৩ নভেম্বর নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। তাঁর এ সফরে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বহু বিষয় আলোচিত হয়েছে। শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরের সময় আলোচনায় দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সম্মত হয়েছে। পাশাপাশি জনগণের জন্য ব-দ্বীপ এলাকা নিরাপদ ও উৎপাদনশীল করার লক্ষ্যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে একমত হয়েছে।

এমএইচ