প্রকাশ্যে মদপানের অভিযোগে আওয়ামী লীগ নেতা মমিনউল্যা মোহনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বিচারক সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শনিবার দুপুরে এ দণ্ডাদেশ দেন।
মোহন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার খয়বার সরদারের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আশরাফুল হক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভারতীয় কিং ফিশার নামে মাদকের দুটি ক্যানসহ শহরের ডে-নাইট কলেজ এলাকায় প্রকাশ্যে মদপান অবস্থায় তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]