বুধবার (২৫মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজ দফতরে এই সভায় মন্ত্রিসভার সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত আছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাফতরিক কাজ সারেন। পরে ডাক টিকেট উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদের সভা। বিকেল ৪টায় এই সভা হবে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করেন প্রতি সাপ্তাহের বৃহস্পতিবার। এবার বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস পড়ায় বৈঠকটি এগিয়ে আনা হয়েছে।

এনএইচ