কারাবন্দি বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট না দেয়ায় ও জামিনের শুনানি পেছানোর প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে গাইবান্ধা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের বাঁধার মুখে বিক্ষোভ কর্মসুচী পালিত হয়েছে।

বিএনপির জেলা কার্যালয়ের সমনে সড়কের উপর আগে থেকেই পুলিশ অবস্থান নেয়। পরে বিএনপি নেতাকর্মীরা স্রোতের মতো একত্র হলে তা একসময় সমাবেশে পরিনত হয়। পরে বিএনপির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধার মুখে বিএনপি অফিসের সামনে বিক্ষোভ ও সমাবেশ করে।

বিক্ষোভ মিছিল শেষে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. অধ্যাপক মইনুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ সভাপতি শহিদুজ্জামান শহীদ, যুগ্ম-সম্পাদক ইলিয়াস হোসেন, সদর বিএনপির আহবায়ক ওমর ফারুক সেলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, বিএনপি নেতা মোহাম্মাদ আলী, ছামছুল আলম, নান্নু, বাবুল আহম্মেদ, মাসুদ রানা, আব্দুর রাজ্জাক ভুট্টু, আবু বক্তর সিদ্দিক স্বপন, জেলা ছাত্র নেতা শহিদুজ্জামন শাহিন প্রমুখ ।

ছাদেকুল/এমবি