শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সন্ধ্যায় এ তথ্য জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, ঢাকার কেরানীগঞ্জে বেড়িবাঁধ এলাকায় এক চিপস কারখানায় আগুন লাগার খবর পাই সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে যাচ্ছে আরও দুই ইউনিট।

এসএম