চট্টগ্রামে দুই জাহাজের চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী নদীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মনু মিয়া (৬০)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, নোঙর করতে একটি জাহাজের সঙ্গে আরেকটি জাহাজের হুক লাগানোর সময় মনু মিয়া চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানান এএসআই।
এমবি





