সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রকল্প’-এর জন্য জাপানের অনুদান সহায়তা বিষয়ে নোট বিনিময় ও স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

জাপান দূতাবাসের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্পের আওতায় সরবরাহ করা টহল জাহাজটি বাংলাদেশ কোস্ট গার্ডের সামুদ্রিক অপরাধ দমন এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াবে। প্রাকৃতিক দুর্যোগের সময়ও জরুরি অভিযান পরিচালনায় জাহাজটি সহায়ক হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরের প্রেক্ষাপটে এ অনুদান সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা খাতে বাংলাদেশ ও জাপানের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

জাপান দূতাবাসের বিবৃতিতে বলা হয়, এ প্রকল্প আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখবে এবং বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে।

এমএম