সকাল ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সফরসঙ্গীদের নিয়ে রওনা হবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ফোরামের মূল সেশনে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখবেন অধ্যাপক ইউনূস। এছাড়া সফরকালে তার রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এই বৈঠকগুলোতে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত বৈশ্বিক চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হবে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম বিশ্বজুড়ে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ, যেখানে ভবিষ্যতের খাদ্য ব্যবস্থা নিয়ে মতবিনিময় হয়। চলতি বছরের ফোরামটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ইতালির রোমে এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি ও সক্রিয় ভূমিকার আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে আগামী ১৫ অক্টোবর।

এনএইচ