নাশকতার আশঙ্কায় মাগুরা জেলা যুবদলের প্রাক্তন আহ্বায়ক ওয়াশিকুর রহমান কল্লোল ও ছাত্রদলের সভাপতি কবির হোসেনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে শহরের দোয়ারপাড় ও কেশব মোড়সহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানায়, সদর থানা পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করে।আগামীকাল ২০ দলের ডাকা হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় কল্লোলকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও কল্লোল গত শুক্রবার রাতে অবরোধ চলাকালে মাগুরা শহরের ভায়না এলাকায় বাস পোড়ানো মামলার আসামি। আটককৃত অন্য তিনজনের নাম এখনও পাওয়া যায়নি।
এমআর





