রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চুক্তিভিত্তিকভাবে এ পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের আগের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। সেদিনই তিনি বিদায় নেন।
তার বিদায়ের পর থেকে মন্ত্রণালয়টি পূর্ণ সচিবশূন্য ছিল। এই সময় অতিরিক্ত সচিব (সিপিটি অনুবিভাগ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।
এনএইচ