কুমিল্লার লাকসাম উপজেলা ২৮ ডিসেম্বর ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংর্ঘষে ৮ জন আহত হয়েছেন।
সোমবার সকালে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী শাহ আলম ও আওয়ামী লীগ প্রার্থী শাহীদুল ইসলাম শাহীনের সমর্থকরা লাকসামের মুদাফরগঞ্জ উত্তর ইউপির কাঠালিয়া নামকস্থানে প্রচারণা চালাচ্ছিলেন।
উভয় প্রার্থী একই স্থানে প্রচারণা চালাতে গেলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে। সংর্ঘষে দুইপক্ষের প্রায় ৮ জন আহত হয়। এসময় বিএনপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের ব্যবহৃত প্রাইভেটকার ভাংচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রিটানিং অফিসার নাজিম উদ্দিন বলেন, মোবাইলে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
জাতীয়
লাকসামে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৮
কুমিল্লার লাকসাম উপজেলা ২৮ ডিসেম্বর ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংর্ঘষে ৮ জন আহত হয়েছেন।





