রাজধানীর পল্লবীর বাসাবাড়িতে পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে শিশু ও নারীসহ দগ্ধদের মধ্যে একমাত্র তিন বছরের শিশু রুহির মৃত্যু হয়েছে। বিস্ফোরণে মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।
আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল মঙ্গলবার সকালে পল্লবীর ডি ব্লকের ১৯ নম্বর রোডের একটি বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্ককাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। দগ্ধরা হলেন, বাড়ি মালিক ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), বাড়ির ভাড়াটে ইয়াসমিন আক্তার (৩৫), ইয়াসমিনের তিন বছরের মেয়ে রুহি এবং শ্রমিক হাসান (৩২)।
দগ্ধদের শারীরিক অবস্থা সম্পর্কে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক এনায়েত কবির জানান, দগ্ধদের মধ্যে ইয়াকুবের শরীরের ২৫ শতাংশ, হাসিন আরা খানমের ৯৫ শতাংশ, ইয়াসমিনের ৪১ শতাংশ, রুহির ৯০ শতাংশ ও হাসানের ৮৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ পাঁচজনের সবারই শ্বাসনালী পুড়ে গেছে।
জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ওই বাড়ির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার জন্য হাসান নামে একজন শ্রমিক ট্যাংকের ঢাকনা খুলে টর্চলাইট দিয়ে আর্বজনা দেখছিল। এসময় সে ট্যাংকের মধ্যে গ্যাসের গন্ধ পান। সেটা দূর করতে তিনি সেখানে মোম জ্বালান। তখনই বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সেখানে থাকা পাঁচজনই দগ্ধ হন। তখন প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদিকে বিস্ফোরণের খবরে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা।
জেড
পল্লবীতে পানির ট্যাংক বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু
রাজধানীর পল্লবীর বাসাবাড়িতে পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে শিশু ও নারীসহ দগ্ধদের মধ্যে একমাত্র তিন বছরের শিশু রুহির মৃত্যু হয়েছে। বিস্ফোরণে মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।
নরসিংদীতে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শ্রমিকের মৃত্যু
নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ঢামেক বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩
গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজন কিশোরী ও একজন নারী রয়েছেন। দগ্ধ তিনজনের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাচপুরে মধ্যরাতে বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।
পারিবারিক কলহে পেট্রোলের আগুনে নারীসহ দগ্ধ ৫
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জের ধরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ মোট পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন।
বরিশালে রহস্যজনক বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি বালুর বস্তার ভেতরে থাকা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার মেয়ে ও নাতি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
















