অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা শক্তিশালী করণের মাধ্যমে সরকারি সেবা সমুহের দায়বদ্ধতা (রেসপন্স) প্রকল্পের আওতায় মাগুরায় জেলা পর্যায়ে লোকমোর্চা কমিটি গঠন।
আজ ১৮ ডিসেম্বর দুপুরে মাগুরা শহরের জেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট সমাজ সেবক আবু মোঃ ফিরোজ এর সভাপতিত্বে এ কমিটি গঠন সভা করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রেসপন্স প্রকল্প, ওয়েভ ফাউন্ডেশনে ঢাকার প্রজেক্ট এন্ড এডভোতেসী ফোকাল- বাবু অনিরুদ্ধ রায়,রেসপন্স প্রকল্পের মাগুরার প্রকল্প সমন্বয়কারী তাছরিন আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্হিত থেকে বক্তব্য রাখেন আব্দুর রউফ মাখন, আব্দুল হালিম, মুসাফির নজরুল, অলোকবসসহ আরো অনেকে।
প্রজেক্ট অফিসার আরিফুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মনিটরিং এ্ন্ড ডকুমেন্টেশস অফিসার মোঃ ওসমান গনি। সভাশেষে আব্দুর রউফ মাখন কে সভাপতি ও সাংবাদিক অলোক বোসকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা লোক মোর্চা কমিটি গঠন করা হয়।
ওয়েভ ফাউন্ডেশনের আয়োজন ও মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউ কে এইডে সার্বিক সহযোগিতায় মাগুরা জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি,ও সুশীল সমাজের মোট ৬০ জন প্রতিনিধি উপস্হিত ছিলেন।সার্বিক পরিচালনায় ছিলেন রেসপন্স প্রকল্পের সুপার ভাইজার আতিকুজ্জামান পান্না।
সাইফুল্লাহ/এএস





