দেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার দিনগত রাত ১২টার পর থেকে আজ (২৮ ডিসেম্বর) রোববার ভোর ৬টার মধ্যে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আরিফ হোসেন জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এই হিসাবে একটু পরিবর্তন আসতে পারে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

এর আগে ২০১৮ সালে পঞ্চগড়ে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা বিগত কয়েক দশকের মধ্যে ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

এমবি