নিহত আবু কালাম আজাদ ওই গ্রামের মৃত মিয়াজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে আবু কালাম মাঠে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মহানুর ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই আবু কালাম আজাদের মৃত্যু হয়েছিল। ইসিজি পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এস