গাইবান্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
এই উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে এক বনাঢ্য রেলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে প্রধানমন্ত্রী ঢাকায় ক্ষণগননা যন্ত্র উদ্বোধন করার পর গাইবান্ধা শহীদ মিনার চত্বরে লাগানো ক্ষন গুনা মেশিন চালু করা ক্ষণগণনা কর্মসূচীর উদ্বোধন করেন।
ক্ষণগণনা কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাহবুব আরা বেগম গিনি, এমপি মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা প্রশাসক মো: আবদুল মতিন, গাইবান্ধা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল আলম হীরা, সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন, পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ।
অন্যদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা সরকারী কর্মসূচি অংশ হিসাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বনাঢ্য রেলি, ক্ষণগণনা মেশিন চালু ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুজ্জামান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, যুব লীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান প্রমুখ।
জেলার অন্য উপজেলা গুলিতেও দিবসটি উপলক্ষে পৃথক পৃথক ভাবে কর্মসূচী পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
রুবেল/এমবি





