করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ২৪ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৬৬১ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৩৪৩ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ হাজার ৮৩৭ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।

শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৫ হাজার ১৮৫টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ২৬ হাজার ৭৭টি। এখন পর্যন্ত ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ২০ দশমিক ৪৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৫ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৪ দশমিক ৩০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং নারী ২৪ জন। এখন পর্যন্ত পুরুষ ৭ হাজার ২২৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৪৩৫ জন।

৬০ বছরের ওপরে ৪৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁছ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন মারা গেছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৫১ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে তিন জন, খুলনায় দুই জন, বরিশালে এক জন, রংপুরে চার জন এবং সিলেটে একজন মারা গেছেন।

এমবি